ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেল চারশতাধিক রোগী
মঙ্গলবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাওলানা আব্দুল ওয়াহ্হাব (বড় হুজুর) ফাউন্ডেশনের সহযেগিতায় এ ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক বিভিন্ন বয়সী রোগী চর্ম ও শিশু বিষয়ে ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন।
এদিকে গ্রামাঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা বারডেম হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহেদুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নবজাতক, শিশু ও কিশোর রোগের চিকিৎসক ডা. মো. ইসমাইল ভূইয়া (রাহাত)। চিকিৎসকেরাও রোগীদের চিকিৎসা সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। রোগীরা বাড়ির কাছে বিশেষজ্ঞ চিকিৎসক পেয়ে অনেকটাই খুশি।
চিকিৎসা সেবা নিয়ে রোগী দানা মিয়া বলেন, বাড়ির কাছে ডাক্তার পেয়ে আমরা অনেক খুশি। কারণ শহরে ডাক্তার দেখাতে গেলে সময় লাগে অনেক টাকাও লাগে। এখানে আমরা ফ্রি ডাক্তার দেখিয়েছি। আমাদের কাছে অনেক ভাল লাগছে। আমরা চাই, এমন আয়োজন যেন গ্রামে বেশি বেশি করা হয়। তাহলে গরীবদের জন্য অনেক উপকার হবে।
রিনা বেগম নামে বৃদ্ধ রোগী বলেন, আমাদের কাছে অনেক খুশি লাগছে। কারণ আমরা বিনা টাকায় ডাক্তার দেখাইতে পারছি। সেজন্য আমরা অনেক আনন্দিত। আমরা চাই, আমাদের গ্রামে যেন এমন ডাক্তার বারবার আসে। তাহলে আমরাও ডাক্তার দেখাইতে পারবো। আমাদের জন্য অনেক ভাল হবে।
রোগীদের চিকিৎসা সেবা দিয়ে ঢাকা বারডেম হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহেদুর রহমান বলেন, ডাক্তার হওয়ার পর থেকে আমার ফ্রি মেডিকেল ক্যাম্পে যাওয়ার সুযোগ হয়নি। এখানে এসে রোগী দেখে খুবই ভাল লাগছে। চেম্বারে বসে রোগী দেখা আর মানুষের ভীড়ের মধ্যে রোগী দেখার পার্থ্যক আছে। এখানে এসে মনে হচ্ছে ছোট বেলায় যেমনটা পড়েছিলাম জনমানুষের ডাক্তার, এখন সেই অনুভূতিটা হচ্ছে। সেটা চেম্বারে বসে সম্ভব না।
এদিকে দিন ব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অধ্যাপক মো. জুনায়েদ হাসান। তিনি অনুষ্ঠানে চিকিৎসার মানবিক দিক তুলে ধরে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। আগামী দিনে এ ধরনের মহৎকাজ বেশিবেশি করার আহবান জানান।
অপরদিকে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আয়োজক মাওলানা আব্দুল ওয়াহ্হাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভূইয়া।
এসময় তিনি জানান, মূলত গরীব রোগীদের পাশে থাকার জন্যে তাদের এই প্রয়াস। বিশেষ করে করোনা মহামারীর পর তার নিজ গ্রাম কাছাইট এলাকার মানুষের মাঝে এলার্জিসহ চর্মরোগ বেড়ে গেছে। তাদের কিছুটা স্বস্থি দেয়ার জন্যে এই প্রয়াস। তিনি জানান, যারা ঔষধ কিনতে অক্ষম।তাদেরকে বিনা মূল্যে ঔষধ প্রদান করা হবে। এছাড়া গ্রামের অনেক দরিদ্র পরিবার রয়েছেন যারা টাকার অভাবে সুন্নতে খতনা করাতে পারছেন না তাদের জন্যে আগামী দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প বিকেল ৪টা পর্যন্ত চলে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ