নাটোরে ছাত্রদলের কমিটিতে একাধিক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ পাঁচ পদে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠলে অভিযুক্ত নেতাদের পদ স্থগিত করা হয়।
গত, সোমবার রাতে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের ২১ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন স্বাক্ষরিত কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
অনেকেই নতুন কমিটির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ কমপক্ষে পাঁচজনের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন। তারা এসব পোস্টের সমর্থনে বিগত দিনে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিং ও নেতাদের সাথে চলাফেরা এবং তাদের প্রকাশ্যে অংশগ্রহণের ছবিও শেয়ার দেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জোনাইল বাজারে আনন্দ মিছিল হয়। এ সময় পথসভায় বক্তব্যকালে নবগঠিত ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন ‘আমরা ছাত্রলীগ কর্মী’ বলেন। পরে অন্যরা সেটা শুধরে দেন। ওই বক্তব্যের ভিডিও স্থানীয়ভাবে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ব্যাপক সমালোচনার মুখে গতকাল বুধবার সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক রমজান আলী এবং সদস্য আব্দুল্লাহ, সাগর ও জাফর আলীর পদ স্থগিত করে উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তুষার হাসান নামে এক ছাত্রদল নেতা বলেন, ২১ সদস্যের কমিটিতে কমপক্ষে ১২ জনই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদের এভাবে ছাত্রদলে অনুপ্রবেশের সুযোগ দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল জানান, পথসভায় একটি বেফাঁস বক্তব্য দেওয়া ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় পাঁচজনের পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied