বেনাপোল বেতনা ট্রেনে সেনাবাহিনীর অভিযানে অবৈধপণ্য সহ আটক-৩
যশোরের বেনাপোল সীমান্তে থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য সহ তিন চোরাকারবারীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১১ জুন) রাতে যশোর রেলস্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডার ক্যাপ্টেন সারতাজের নেতৃত্বে ২ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে আনুমানিক ২ লক্ষ ৬৯ হাজার টাকা অবৈধ বিভিন্ন ভারতীয় মালামাল আটক করেন। এসময় মালামাল সহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেনাপোল গাজীপুর এলাকার মোছাঃ ডলি (২৮), যশোর শহরের চাঁচড়া এলাকার আরিফা (৫৬) ও বসুন্দিয়া এলাকার মোঃ হোসাইন (৫৫)।
সেনাবাহিনী জানায়, বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে গোপন মাধ্যমে খবর আসে, ট্রেনটিতে ভারতীয় বিপুল পরিমান প্রধাসনী সামগ্রী ও পণ্য সাবান, সেম্পু, ফেসওয়াশ, সিসা তেল, ওরিও বিস্কুট, কম্বল রয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে প্রসাধনী সমগ্রী ও পণ্য জব্দ করা হয়। অবৈধ মালামালের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ও উদ্ধার হওয়া মালামাল যশোর কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া হবে।
এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি