সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় স্কুল শিক্ষক কারাগারে
চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ইকবাল হোসেন (৩৭) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ। তিনি সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার রাত ১১টার সময় সীতাকুণ্ড পৌরসভার মধ্যম মহাদেবপুর এলাকা ভোলাগিরীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইকবাল পৌরসভার মধ্যম মহাদেবপুর এলাকার হাফিজ আহম্মদের পুত্র।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, ইকবালের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর ইকবাল হোসেনের সাথে বাদি সূবর্ণার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর যৌতুক চেয়ে শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে ইকবাল । এর মধ্যে দাম্পত্য জীবনে জন্ম নেয় এক কন্যা সন্তান। ২০২৪ সালের ২৯ নভেম্বর ৩ লাখ টাকা যৌতুক দাবী করে ইকবাল ও তার পরিবার। সূবর্ণা যৌতুক দিতে অপরাগতা স্বীকার করলে পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারধরের অভিযোগ করাহয় ।
যৌতুকের জন্য নির্যাতন করার অপরাধে ২০২৪ সালের ১০ মার্চ এই মামলাটি করেন ইকবালের স্ত্রী সূবর্ণা। মামলায় ২০২৫ সালের ২০ মার্চ ওয়ারেন্ট ইস্যু হলেও উভয় পক্ষের আপোষ শর্তে পাঁচশত টাকার বন্ডে দুই জন জামিনদারের জিম্মায় গত ২৭ মার্চ ইকবালকে জামিন দেয় আদালত। কিন্তু যে শর্তে তাকে জামিন দেয় আদালত, সেগুলো মানছেন না বলে অভিযোগ করেন তার স্ত্রী সূবর্ণা। আদালত পূর্নরায় গেপ্তারি পরোয়ানা জারি করলে আটক করে পুলিশ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত