মেহেরপুরে ৫ ডাকাত গ্রেফতার, সিঙ্গাপুর ফেরত যুবকের মালামাল লুট
মেহেরপুরে সিঙ্গাপুর ফেরত এক যুবকের মালামাল লুটের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে লুট হওয়া বিদেশি পণ্য, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১১ জুন রাত আনুমানিক ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর কোলা সড়কের কড়ইতলা নামক স্থানে। সিঙ্গাপুর ফেরত মো. ইউসুফ আলী (২০) ও তার নানা মো. নরেজাউল হক ইজারুল (৫৭) অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ডাকাতদের কবলে পড়েন।
প্রায় ৬-৭ জন ডাকাত অটোরিকশার গতিরোধ করে তাদের কাছে থাকা সিঙ্গাপুরের ৬৭ ডলার, বিদেশ থেকে আনা তিনটি মোবাইল ফোন, চার্জার লাইট, বিদেশি চকলেট, সাবানসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নেয়।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেফতার করে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. বাবুল (৪০), পিতা- আমজাদ সরদার, গ্রাম- যতারপুর, মুজিবনগর উপজেলা;
২. জামিরুল (২৬), পিতা- মৃত মকছেদ মণ্ডল, গ্রাম- পিরোজপুর, সদর উপজেলা;
৩. দিপন পাইক (৩৫), পিতা- খোকন পাইক;
৪. মো. রাব্বী (২০), পিতা- রুবেল, গ্রাম- নুরপুর, সদর উপজেলা;
৫. বাবুল (৫১)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার বাবু ওরফে বাবুলের বিরুদ্ধে চোরাচালান, নারী নির্যাতন, বিস্ফোরক, ডাকাতি ও গুরুতর জখমসহ ৯টি মামলা রয়েছে। দিপন পাইকের বিরুদ্ধে মাদক, দস্যুতা ও চুরির তিনটি মামলা এবং জামিরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত