ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা কামালের পদত্যাগ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ৩:৫৯

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

১৪ জুন (শনিবার) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান কামাল বলেন, "দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি। এই শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর নিচ্ছি এবং ভবিষ্যতেও আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবো না।"

উল্লেখ্য, কামরুজ্জামান কামাল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের টেংরাখোলা গ্রামের বাসিন্দা এবং সদর বাজারের একজন ব্যবসায়ী।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত