বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পোর্টথানা পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)।
স্থানীয়রা জানান, অভাবে পড়ে দুজন অত্নহত্যা করবে বিষয়টি হতে পারেনা। তবে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে ধোঁয়াশা। তাছাড়া স্ত্রীর লাশ মাঠে আর স্বামীর লাশ উঠানে গাছের সাথে ঝুলান্ত বিষয়টি ভিন্ন খ্যাতের বলে মনে করছে স্থানীয় অনেকে। এছাড়াও নিহত মনিরের পিছে টেনে আনা মাঠির আবারণ রয়েছে বলে প্রকাশ্য দেখা যাচ্ছে।
যদিও নিহত দম্পতির সন্তানদের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মনিরুজ্জামানের ঝুঁলন্ত লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার করি এবং তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির উত্তর পাশে একটি মাঠ থেকে উদ্ধার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, সীমান্ত ঘেঁষা রঘুনাথপুর গ্রাম থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যা না হত্যা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে ও স্থানীয়দের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এই ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আমরা জানাতে পারবো।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি