ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে পর্যটকের মৃত্যু


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ১২:১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা ঝর্ণার লেকে  ডুবে মো: তাসিন আনোয়ার(১৭)  নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার(১৪ জুন) বিকাল ৬  টার সময় সীতাকুণ্ড উপজেলার ছোট দারগার হাট এলাকায় অবস্থিত সহস্রধারা ঝর্ণার লেকে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

 স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্য সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাত বন্ধু মিলে সহস্রধারা ঝর্ণা দেখতে আসেন। ঝর্ণা দেখে গোসল করে ফেরার পথে নৌকা থেকে নেমে হাত-পা ধুয়ার সময় সহস্রধারার লেকে পা পিছলে পড়ে পানিতে তলিয়ে যায় তাসিন । এসয়ম বন্ধুরা তাকে খুঁজতে থাকে, একপর্যায়ে স্থানীয়রাও এসে খুঁজাখুঁজির পরও না পেয়ে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম এসে উদ্ধার কাজে নেমে পড়েন। প্রায় ৩০ মিনিট খোঁজার পর পানির নিচে ডুব দিয়ে লাশ শনাক্ত করে এক ডুবরি। এসময় মরদেহ পানি থেকে তুলে এনে লেকের পারে রেখে বন্ধুদের মাধ্যমে নিহত তাসিনের লাশ সনাক্ত করা হয়।  

নিহত তাসিনের গ্রামের বাড়ি নোয়াখালি জেলার  মাইজদি এলাকায়। সে কেইপিজেট এর প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের একমাত্র ছেলে। পিতার কর্মসূত্রে বসবাস করেন চট্টগ্রাম ডিওএইচএস বাসাতে। তার মা লুৎফর নেছা জীবন বীমা কর্পোরেশন এর বিভাগীয় সচিব হিসাবে কর্মরত আছেন। তাসিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র।

এবিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও স্টেশনের টিম লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন,খবর পেয়ে আমাদের  ফায়ার সার্ভিসের একটি টিম  ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করি। প্রায় ৩০ মিনিট পর পানির প্রায়  ত্রিশ ফিট গভীর থেকে একটি লাশ শনাক্ত করা হয়। উদ্ধারকৃত লাশ তাসিনের বলে নিশ্চিত করে তার বন্ধুরা। পরে  সীতাকুণ্ড থানার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ