ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর জেলা প্রশাসকের করোনা সতর্কতার আহ্বান


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ৩:৫৮

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আজ (১৫) জুন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেছেন, আবারো করোনার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, আমাদের সকলকে সতর্ক ও সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, পূর্বের মতোই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে এবং বাড়িতে প্রবেশের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। মেহেরপুর সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের করোনা মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং সভায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি স্বাস্থ্য ও জনসচেতনতা সংক্রান্ত বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন-তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, মেহেরপুর, সামিউল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, মেহেরপুর জেলা পরিষদ, ডা. আবু সাঈদ, সিভিল সার্জন, মেহেরপুর, সাখাওয়াত হোসেন, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মেহেরপুর, ডা. সউদ কবীর, আরএমও, মেহেরপুর জেনারেল হাসপাতাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, শামসুল আলম, উপ-পরিচালক, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোঃ খায়রুল ইসলাম নির্বাহী অফিসার, মেহেরপুর সদর উপজেলা, মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী অফিসার, গাংনী উপজেলা, মুজিবনগর ইউএনও পলাশ মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সুরুজাজ্জামান, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, তুলসী কুমার পাল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, মেহেরপুর, মোফাজ্জল হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর, এইচটি হামিম, সামাজিক বন কর্মকর্তা, মেহেরপুর সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ