ত্রিশালে বিএনপির ঈদ পূর্ণমিলনীতে তৃণমূল শক্তিশালী করার অঙ্গীকার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে ত্রিশাল উপজেলা বিএনপি। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে বিএনপির পক্ষে জনমত গঠনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
শনিবার (১৪ জুন) বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে হাত উঁচু করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং বিএনপি ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের অবস্থান তুলে ধরেন এবং ত্রিশাল উপজেলার উন্নয়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়ালিদ মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীর, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রাশেদুল হাসান বিপ্লব প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী