টঙ্গীতে ছিনতাইকারীদের হামলায় আহত ব্যক্তিকে নিয়ে মানববন্ধন।
টঙ্গীতে মোস্তফা সরদার (৬৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় মাথায়, হাতে ও পায়ে ধারালো অস্রের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।
১৫তারিখ রবিবার ভোরে ফজরের নামাজ আদায় করে হাটতে বের হলে এই ঘটনা ঘটে। গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯নং ওয়ার্ড এরশাদ নগরের ৩নং ব্লকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী রোডের বাসিন্দা মোস্তফা সরদার। তিনি ছিনতাইকারীদের চিনে ফেলায় এবং তাদের বাধা দেয়ায় এই সশস্ত্র হামলার শিকার হন।
এঘটনায় আজ মঙ্গলবার সকাল সাড়ে দশ ঘটিকায় এলাকাবাসী মানববন্ধন করেন। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে তারা বাবু (কুত্তা বাবু), রাজু, শাকিল, রায়হান, রহিম ও হৃদয় নামের ছবি সম্বলিত পোস্টার নিয়ে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসীর সাথে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, জিসাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল চৌধুরী, ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক মজিবর রহমান মাস্টারসহ মোস্তফা সরদার ও তার পরিবারের সদস্যগণ।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু