ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে হরিরামপুর বিলে মাছের পোনা অবমুক্তকরণ


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১২:৪৫

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিলে আজ (১৭ জুন) সকালে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মৎস্য সম্পদ উন্নয়ন ও স্থানীয়দের প্রোটিন চাহিদা মেটাতে এ কর্মসূচির আয়োজন করে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। মাছ আমাদের উৎকৃষ্ট প্রোটিনের উৎস। এই কার্যক্রমের মাধ্যমে বিলের মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে, যা জেলেদের আয় বাড়াতে এবং এলাকাবাসীর পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুন নাহার আঁখি।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন হরিরামপুর বিল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য আছেদ আলী, মনির হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন