মেহেরপুরে ‘শেখ হাসিনা ফিরবে’ শিরোনামে চিরকুট ও বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় উত্তেজনা
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি দোকানের সামনে থেকে ‘শেখ হাসিনা ফিরবে’ শিরোনামে লেখা চিরকুট ও লাল কসটেপ মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।
চিরকুটে লেখা ছিল: “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে। শোন, আমরা চরগোয়াল গ্রামের মানুষ। আমরা কিন্তু খুব দূরে নই, নদীর এপার-ওপার আছি। তাই বিএনপির একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে...”
ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে গাংনী থানা পুলিশ। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক ছড়ানোর জন্য করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, “চরগোয়াল গ্রামের আলতাফ হোসেনের দোকানের সামনে বস্তুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। আমরা তা উদ্ধার করেছি। এটি সত্যিকারের বোমা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এটি রেখেছে, এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ বিষয়ে পুলিশ বলছে, এটি জনমনে ভীতি ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা হতে পারে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস