৬ স্টেশন বন্ধ, বিনা টিকিটে চলছে যাত্রী ও মালামাল পরিবহন
লাকসাম-নোয়াখালী রেলপথে ৫২ কিলোমিটার রুটে ১২টি স্টেশনের মধ্যে ছয়টি দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সেখানে ট্রেন থামে, যাত্রী ওঠে-নামে, মালামালও তোলা হয়—কিন্তু টিকিট বিক্রি হয় না। ফলে প্রতিদিন সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
বন্ধ থাকা স্টেশনগুলো হলো—লাকসামের দৌলতগঞ্জ, মনোহরগঞ্জের খিলা ও বিপুলাসার, সোনাইমুড়ীর বজরা, নোয়াখালী সদরের মাইজদী ও হরিনারায়ণপুর।
এই স্টেশনগুলোতে ২০০৩ সাল থেকে ধাপে ধাপে কার্যক্রম বন্ধ হয়, সর্বশেষ বন্ধ হয় দৌলতগঞ্জ স্টেশন (২০১৭ সালে)। জনবল সংকট এর প্রধান কারণ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বর্তমানে এই রুটে চারটি ট্রেন চলাচল করছে—যার একটি ‘সমতট এক্সপ্রেস’, ‘নোয়াখালী এক্সপ্রেস’ ও ‘ঢাকা এক্সপ্রেস’ নামে রূপান্তরিত হয়ে চলাচল করায় যাত্রীরা বিভ্রান্তিতে পড়ছেন।
মনোহরগঞ্জের কামাল উদ্দিন ও সাহাব উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশনগুলো একসময় ছিলো ব্যস্ত ও জনপ্রিয়, এখন সেখানে চলছে মাদকাসক্তদের আড্ডা ও অসামাজিক কার্যক্রম। তারা অবিলম্বে স্টেশনগুলো চালুর দাবি জানান।
দৌলতগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম দখল করে গড়ে উঠেছে একটি কাঁচাবাজার। বুকিং, টিকিট বিক্রি ও নিরাপত্তা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ।
এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান বলেন, “জনবল সংকটে স্টেশনগুলো বন্ধ থাকলেও পরিবহন সেবা চালু রয়েছে। স্টেশনগুলোর কার্যক্রম কীভাবে চালু করা যায়, তা আমরা পর্যালোচনা করছি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান