ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অঞ্চল ২ ও অঞ্চল ৩-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালীবাড়িতে ৯নং ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল ২ এবং বেলা সাড়ে ১১টায় বয়ড়ায় ২৫নং ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল ৩-এর কার্যালয় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
উদ্বোধন উপলক্ষে অঞ্চল ৩ কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণার পর নাগরিকসেবা সহজিকরণ এবং নাগরিক ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মাধ্যমেই আঞ্চলিক কেন্দ্র চালুর চেষ্টা আমরা করেছি। নাগরিকসেবা প্রদানে আমরা নিদর্শন সৃষ্টি করতে চাই।
সকলের উদ্দেশে তিনি আরো বলেন, অঞ্চলের উন্নয়নের প্রাথমিক দায়িত্ব আঞ্চলিক কার্যালয়ের। আমরা সেবার কেন্দ্র আপনাদের দোরগোড়াই পৌঁছে দিয়ে যাচ্ছি। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপানাদের।
অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিগণের উদ্দেশে মেয়র বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্বপালনের মাধ্যমে নজির সৃষ্টি করুন। সকল নাগরিক যেন দ্রুততার সাথে সহজভাবে সেবা পেতে পারে তা নিশ্চিত করবেন। মেয়র আঞ্চলিক কার্যালয় পরিচালনায় সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।
সিটি কর্পোরেশন প্রদত্ত লাইসেন্স, কর, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, বৈদ্যুতিক কাজ ও তার রক্ষণাবেক্ষণ, সমাজকল্যাণ, পূর্তকাজ, পানি সরবরাহসহ অন্যান্য সেবাসমূহ এখন থেকে উদ্বোধনকৃত আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে প্রদান করা হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখার প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার