মেহেরপুরে সাংবাদিকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে দুর্ধর্ষ চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা
মেহেরপুরে দৈনিক কালবেলা-র জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে দুর্ধর্ষ চুরি ও পরোক্ষভাবে হত্যার চেষ্টার অভিযোগে অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। গতকাল (১৭ জুন ২০২৫) সদর থানায় দায়ের করা মামলাটি ১২ নম্বর মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জুন রোববার দুপুর ১টা থেকে ২টার মধ্যে সদর উপজেলার মল্লিক পাড়ায় অবস্থিত সাংবাদিক রাফির বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে দুর্বৃত্তরা চুরি ও বিপজ্জনক হত্যাচেষ্টা চালায়। ঘটনার সময় সাংবাদিক রাফি বাড়ির বাইরে ছিলেন এবং বাড়িতে ছিলেন তার বৃদ্ধা মা ও ছোট ভাই। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক মেইন লাইনের তার কেটে ফটকের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ সময় চুরি হয় আনুমানিক ৮,২০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার এবং বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকার তিনটি ছাগল। শুধু চুরি নয়, ফটকে বিদ্যুৎলাইন ঝুলিয়ে দেওয়াকে এলাকাবাসী ও সাংবাদিক মহল ‘পরিকল্পিত হত্যাচেষ্টা’ হিসেবে বিবেচনা করছেন। তারা মনে করেন, অনুসন্ধানী প্রতিবেদনের জন্যই রাফিকে ভয় দেখাতে এবং ক্ষতিগ্রস্ত করতে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আমরা অভিযোগপত্র গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনাটি সাংবাদিক মহল ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এটি সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস