ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হুইল চেয়ার প্রদান
বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অসহায় রোগীদের ব্যবহারের জন্য দু’টি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ঈশ্বরদীর বিশিষ্ট সমাজ সেবক ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের ব্যক্তিগত উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই চেয়ার উপহার দেওয়া হয়। হুইল চেয়ার উপহার দেওয়ার সময় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আলী আহসান,আরএমও ডাক্তার শিশির মাহমুদ,ডাক্তার শাহিদ হাসান ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিশিষ্ট সমাজ সেবক ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন বলেন,দৈনন্দিন সমাজসেবার অংশ হিসেবে আজকে হুইল চেয়ার দেওয়া হলো। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা অসহায়দের সহায়তা কল্পে সাধ্যমত পাশে দাড়ানোর চেষ্টা অব্যাহত রাখব। চেয়ার গ্রহনের পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আলী আহসান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,সরকারের পাশাপাশি বেসরকারী সামর্থবান ব্যক্তিরা অসহায় রোগীদের সেবায় অংশ গ্রহণ করলে দেশের মানুষ উপকৃত হবে।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি