মেহেরপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার রশিকপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রশিকপুর থেকে রতনপুরগামী একটি পুরাতন সাদা রঙের TOYOTA F PREMIO প্রাইভেট কার তল্লাশি চালায়। এসময় গাড়ির ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ দিলু ওরফে দেলোয়ার (৪০), পিতা- মোঃ শাহ আলম, মাতা- সাহেরা বেগম; সাং- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (পূর্বগ্রাম), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। মোঃ বারেক (৩৩), পিতা- মৃত জালাল মোল্লা, মাতা- মৃত সূর্যবান; স্থায়ী ঠিকানা- দক্ষিণ মেদিনীমন্ডল, থানা- পদ্মা উত্তর, জেলা- মুন্সিগঞ্জ। বর্তমানে তিনি হাজী মদন মোড়ল কান্দি, ইউনিয়ন- কাঠালবাড়ী, থানা- শিবচর, জেলা- মাদারীপুরে বসবাস করেন।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস