ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর মেট্রো-৪৫ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসের উদ্বোধন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১২:১

আজ (১৮) জুন মেহেরপুর শহরের আয়ছুন পার্কের তৃতীয় তলায় মেহেরপুর মেট্রো-৪৫ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বিএম মো. ফিরোজ আলম চৌধুরীর প্রধান কার্যালয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) গোলাম মোস্তফা।

তিনি তার বক্তব্যে বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স দেশের একটি বিশ্বস্ত এবং গ্রাহকবান্ধব জীবন বীমা প্রতিষ্ঠান। আমরা সবসময়ই গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সেবা প্রদান করে থাকি। মেহেরপুরে নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা এখানকার মানুষদের আরও কাছাকাছি থেকে জীবন বীমা সেবা পৌঁছে দিতে পারব।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-প্রধান কার্যালয়ের এজিএম মোঃ মনিরুজ্জামান খান এবং দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন।

বক্তারা তাদের বক্তব্য বলেন যে, সোনালী লাইফ শুধু একটি বীমা কোম্পানি নয়, এটি মানুষের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশীদার। আমরা চাই দেশের প্রতিটি মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাক এবং প্রত্যেকেই একটি নিরাপদ জীবন গঠনে বীমা গ্রহণ করুক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-এফএ শামীম, হাসান, মাহাবুল, মোঃ মশিউর রহমানসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন