ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী জামিন শেষে কারাগারে


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১২:১৭

আজ (১৮) জুন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা জামিন না মঞ্জুর করে মেহেরপুরে ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী জামিন শেষে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।

মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালত ১৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করলে আজ আদালত এই আদেশ দিয়েছেন।

আটককৃতরা ব্যক্তের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী তাদের মধ্যে রয়েছেন -

সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নর দুই ছেলে সোহেল রানা ও সেলিম রেজা, মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের কদর আলী, আমঝুপি গ্রামের আবুল লায়েচ, আজহার হোসেনের ছেলে ও সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন, ফকির মোহাম্মদের ছেলে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, শরিফ উদ্দিনের ছেলে সাগর, নাজির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, ইকতার আলীর ছেলে খায়রুল ইসলাম টুটুল, রাজনগরের মুক্তি মিয়া এবং সোহান মণ্ডলের ছেলে ফিরাতুল ইসলাম, আব্দুল ওহাবের ছেলে শামসুজ্জোহা চমন, ইসলামনগরের আবুল কাশেম।

১৩ জন প্রায় দুই মাস আগে হাইকোর্ট থেকে জামিন লাভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা ২৭৭ নম্বর মামলায় অভিযুক্তরা। তাদের হাইকোর্টের জামিন এর মেয়াদ আজ শেষ হলে পুনরায়  তারা আদালতে হাজির হয় এবং জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আবারো কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন