মাগুরায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
দেশি ফল বেশী খাই, ফলের গাছ লাগাই“এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
আলোচনা সভায় বক্তারা দেশি ফলের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা ও ফলচাষে কৃষকদের উদ্বুদ্ধ করার বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত ফল আমাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও সহায়তা করে।
মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। মেলায় ছয়টি স্টলে প্রদর্শিত হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারসসহ নানা জাতের দেশি ফল। এছাড়াও ফলচাষ সংক্রান্ত তথ্য, চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি নিয়েও পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে আয়োজনটি। আয়োজকরা আশা করছেন, এমন আয়োজনের মাধ্যমে দেশি ফলের চাষ ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে।
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ