ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ৪:৩৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙার কারখানায় স্ক্র্যাপ লোহা কিনতে গিয়ে গ্যাস সিলিন্ডারের আঘাতে মো. আলী নাজিম (৪৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মাস্টার কাসেমের মালিকানাধীন মাদার স্টিল নামক শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত নাজিম উপজেলার কুমিরা ইউনিয়নের কাজী পাড়ার মো. জানে আলমের ছেলে।
 
ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড থানার এসআই ফারুক হোসেন জানান, সকাল ১০টার দিকে স্ক্র্যাপ লোহা কিনতে মাদার স্টিলে আসেন মো. আলী নাজিম। মাদার স্টিলের শ্রমিকরা ট্রাক থেকে গ্যাসের বোতল নামানোর সময় একটি বোতলের মুখ খুলে গ্যাস বের হয়ে বোতলটি ঘুরতে থাকে। গ্যাস সিলিন্ডার থেকে প্রায় ১৫০ ফুট দূরে দাঁড়িয়ে থাকা মো. আলীর মুখে গিয়ে আঘাত করে। এ সময় ইয়ার্ডের শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ