ঈশ্বরদীতে জাতীয় সাংবাদিক সোসাইটির আলোচনাসভা অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ¦ এমএ মজিদ বলেছেন, নিরপেক্ষ সাংবাদিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা না থাকলে দেশে অনাচার,অত্যাচার ও দূর্নীতিতে ভরে যেত এবং মানুষকে নীরাপত্তাহীনতায় জীবনযাপন করতে হত। গতকাল বুধবার রাত সাড়ে দশটায় জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ পরবর্তী দেশব্যাপি সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ জোয়ার্দ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট ডক্টর শিব্বির আহমেদ,সাংবাদিক নির্যাতন সেল সুপ্রিমকোর্ট শাখার অন্যতম কর্নধার ও এপিলেড ডিভিশনের সিনিয়র এডভোকেট এমডি ইব্রাহিম মোল্লাহ,কেন্দ্রিয় দপ্তর সম্পাদক আসমা আহমেদ,সহসাধারণ সম্পাদক মামুনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন,সাংবাদিক নির্যাতন প্রতিরোধসেল সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সারাদেশে সংগঠনের সাংবাদিকদের আইনী সহায়তা দিয়ে থাকে। কাজেই নির্ভয়ে বস্তুনিষ্ট সাংবাদিকতা করতে জাতীয় সাংবাদিক সোসাইটির সদস্য সাংবাদিকদের থেমে থাকার কারণ নেই।পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বেতার শিল্পী নূর মোহাম্মদসহ অন্যদের গাণ পরিবেশনে অতিথিসহ উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন