ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মধুখালীতে ১০ বছর পর বিএনপির কর্মী সম্মেলন, জনসমুদ্রে প্রকম্পিত ঈদগাহ ময়দান


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৯-৬-২০২৫ রাত ১০:৪৯

দীর্ঘ এক দশক পর মধুখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত কর্মী সম্মেলন। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে উপস্থিত হন। ঈদগাহ ময়দান ভরে ওঠে নানা স্লোগান ও উল্লাসে, সৃষ্টি হয় জনসমুদ্রের দৃশ্য।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রশিদ বাচ্চু এবং সঞ্চালনায় ছিলেন মো. আজম খান। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব একেএম কিবরিয়া শপথ। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, মো. সেলিম মিয়া ও মো. মুরাদ হোসেন।

বক্তারা বলেন, “দীর্ঘ সময় যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকেই আগামী দিনে মূল্যায়ন করা হবে।”
তারা আগামী দিনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের পর এটিই মধুখালীতে প্রথম বড় রাজনৈতিক সম্মেলন। নেতাকর্মীরা একে বিএনপির মাঠে ফিরে আসার শুরু হিসেবে দেখছেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান