ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে সেনাবাহিনীর কঠোর অভিযান: আলাইপুর সুইপার কলোনির ১৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২০-৬-২০২৫ দুপুর ১১:৪

নাটোর সদর উপজেলার আলাইপুর সুইপার কলোনিতে দীর্ঘদিন ধরে চলমান মাদকের রাজত্বে অবসান ঘটাতে দৃঢ় পদক্ষেপ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান চালিয়ে এলাকায় ফেরানো হয় স্বস্তি। এই অভিযানের চূড়ান্ত সাফল্য আসে যখন ১৪ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

একসময় হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদকের অবাধ লেনদেনের কারণে আতঙ্কের নাম ছিল এই কলোনি। অপরাধের বৃদ্ধিতে সাধারণ মানুষ হারিয়েছিল স্বাভাবিক জীবনের ছন্দ। এলাকার মানুষ একাধিকবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও ফলাফল ছিল ক্ষণস্থায়ী।

তবে এই চিত্র বদলে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। দিনের পর দিন, রাতের পর রাত—টানা অভিযানে একসময় মাদক ব্যবসায়ীদের কাঁপুনি ধরে যায়। এলাকাবাসীর আশ্বাস আর সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে শেষ পর্যন্ত নিজেরাই আত্মসমর্পণ করে আলোচনায় আসেন ১৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন:

১. শুভ জমাদার (পিতা: মানিক জামাদার)
২. বিপ্লব জমাদার (পিতা: শুকচান)
৩. কাজল জমাদার (পিতা: জগদীশ)
৪. ছট্রু জমাদার (পিতা: শুকচান)
৫. আশিক জামার (পিতা: স্বাধীন)
৬. ভক্কু জমাদার (পিতা: মৃত রনজিত)
৭. মুকেশ জমাদার (পিতা: মৃত দিপু)
৮. সজল জমাদার (পিতা: যোদ্ধা)
৯. তপন (পিতা: মৃত চুনিলাল)
১০. মিলন (পিতা: মৃত ঝন্টু)
১১. শিপন (পিতা: মৃত স্বপন)
১২. ডেনু (পিতা: মৃত আলুয়া)
১৩. মিন্টু (পিতা: আনন্দ)
১৪. দ্বিপক জমাদার

তাদের অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন—অপরাধ জগৎকে পেছনে ফেলে নতুন জীবনের পথে ফিরবেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়েও ইতিবাচক চিন্তা করা হচ্ছে।

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, "অনেক বছর পর শান্তির নিশ্বাস নিতে পারছি আমরা।"

বাংলাদেশ সেনাবাহিনী প্রমাণ করলো—তারা শুধু দেশের সীমান্ত রক্ষায় নয়, সমাজ থেকে মাদক নির্মূলেও সর্বোচ্চ আন্তরিক।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ