ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২০-৬-২০২৫ বিকাল ৬:৭

আজ (২০) জুন সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের উপস্থিতিতে মেহেরপুর সার্কিট হাউসে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলায় যে, প্রস্তাবিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য বিশেষভাবে দিক নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

তিনি বলেন যে, দ্রুততম সময়ের মধ্যেই স্থান নির্বাচন এবং চলতি সেশনেই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমির ও ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যাবতীয় কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর, অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন, ভাইস চ্যান্সেলর, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, মেহেরপুর, মোঃ খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার, মেহেরপুর সদর উপজেলা পরিষদ, শেখ মেজবাহ উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেহেরপুর সদর থানা সহ মেহেরপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন