ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে বিদ্যুতের শক লেগে শিশুর মৃত্যু


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১১:৩৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুতের শক লেগে অপর্ণা রানী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব বাচোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপর্ণা রানী ওই গ্রামের শ্রীকান্ত রায় ওরফে ডংকইয়ের একমাত্র মেয়ে। বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্র নাথ বর্মন ঘটনার সত্যতা সকালের সময়কে নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানায়, ঘটনার দিন বিকেলে অপর্ণা রাণীর বাবা-মা তাকে বাড়িতে রেখে এক বিয়ে বাড়িতে যায়। সে সময় বাড়িতে অপর্ণা এক প্রতিবেশি শিশুর সঙ্গে ছিল। এ অবস্থায় টিভি দেখার জন্য টিভির সংযোগ লাগাতে গেলে অপর্ণা বৈদ্যুতিক শক লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে অপর্ণাকে মৃত দেখতে পায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময়কে জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার