ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হরিপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে পুশইন বিএসএফ’র


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১১:৪১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২০ জুন) মধ্য রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৭/এমপি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজন নারী, দু'জন পুরুষ ও এক শিশুকে আটক করে। দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এ তথ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০-২৫ বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে তারা মুম্বাইয়ে গিয়েছিলেন। সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের আটক করে সীমান্ত এলাকায় হস্তান্তর করে।

আটককৃতরা হলেন— যশোরের নোয়াপাড়ার গাজির হাট পেরুলীর শহীদের স্ত্রী সাহিনা বেগম (৪৬), তার ছেলে সাইফুল ইসলাম (৩০), আরেক ছেলে শরিফুল শেখ (১৭), মেয়ে রোকসোনা খাতুন (২৬), আরেক মেয়ে ছাবিনা খাতুন (২৪), নড়াইলের কালিয়ার যাদবপুরের ফিজরুল খাঁর  স্ত্রী আয়না খাতুন (৩৫) ও তার শিশু কন্যা আরিফা খাতুন (৪)। 

তারা সবাই যশোর ও নড়াইলের বাসিন্দা। আটক ৭জনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হস্তান্তর করেছেন বিজিবির চাপসার বিওপির সদস্যরা। পাশাপাশি বিএসএফের সাথে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন তারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার