ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়িতে নেতাকর্মীদের ঢল


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ৪:১৯

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়িতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির অসংখ্য নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। 

জানা গেছে, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর আয়োজনে নিজ বাড়িতে উপজেলার তৃণমূলসহ সকল নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পূণর্মিলনীর অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন। স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। 

দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দীকি লাভলু, এ্যাড. জামিলুর রহমান মিঠু,গুলজার হোসেন চিশতী, এ্যাড. সাইফুল কবির, জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, 
বিএনপি নেতা সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান,
পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতাকর্মীরা জানান,'আবু জাফর চৌধুরী শিবচর উপজেলা বিএনপির একজন বর্ষীয়ান নেতা। ১৯৮৫ সাল থেকে তিনি বিএনপির রাজনীতি করে আসছেন। ফ্যাসিস্ট সরকারের সময় নানাভাবে নির্যাতিত হয়েছেন তিনি। তিনি কারো সাথে আপোষ করেননি। আগামী নির্বাচনে মাদারীপুর ১ আসনে জাফর চৌধুরী মনোনয়ন চাইবেন। শিবচরে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ৫ আগস্টের পর থেকেই তিনি কাজ করে যাচ্ছেন। এই ঈদ পূনর্মিলনীর মাধ্যমে উপজেলার সকল এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী তার বাড়িতে এসেছেন। মত বিনিময় করার এ এক চমৎকার আয়োজন। আমরা মুগ্ধ এই আয়োজনে।'

আবু জাফর চৌধুরী বলেন,'বিগত ১৭ বছরেও আমি মাঠে ছিলাম। কারো সাথে আপোষে যাইনি। ৫ তারিখের পর অনেকেই বিএনপি হয়ে যাচ্ছে, যাদের ফ্যাসিস্টদের আমলে খুঁজে পাওয়া যায়নি। 
তবে যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে আমি তাদের নিয়ে কাজ করে যাচ্ছি। দলের স্বার্থে সবসময় পাশে রয়েছি। ঈদ পূনর্মিলনীর মাধ্যমে উপজেলার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের একত্রিত করেছি। সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। তাছাড়া আগামি সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে শিবচরে বিএনপির রাজনীতিতে বড় ধরণের পরিবর্তন আসবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত