ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে ১০ বান্ডিল জাল টাকা সহ খালিদ আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২১-৬-২০২৫ বিকাল ৫:১৭

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে বিজিবির বিশেষ তল্লশিতে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ জাল টাকা ক্রয় বিক্রয় চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি।
শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে বাংলাদেশি ১ হাজার টাকার ১০ বান্ডিলে ৯ লাখ ২০ হাজার জাল টাকা সহ খালিদ হোসেন (১৭) কে আটক করা হয়েছে। আটক খালিদ বেনাপোল পৌরসভার ৬নং ভবেরবেড় ওয়ার্ডের ইছাহাক আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক য়ুবককে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ১০ টি বান্ডিলে ৯২০ পিস (এক হাজার টাকার) জাল টাকা পাওয়া যায়। এ সময় তাকে জাল নোটসহ আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আমড়াখালি চেকপোস্টে ৯ লাখ ২০ হাজার জাল টাকা সহ খালিদ হোসেনকে আটক কর হয়েছে, আটককৃতকে উদ্ধারকৃত জাল টাকা সহ শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা