সভাপতি লিজন, সম্পাদক ইসমাইল
মেহেরপুরে ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলার ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর হাসপাতাল রোডস্থ সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি ছিল শামিমুল ইসলাম লিজন ও মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বাধীন এবং অপরটি বাবলু ইসলাম ও রাকিবুল ইসলাম সজলের নেতৃত্বাধীন প্যানেল। ৯টি পদে মোট ১৮ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ১৯৪ জন ভোটার মনোনীত হলেও ১৯১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন এই নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে ঘিরে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব সোনা, যিনি মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে শামিমুল ইসলাম লিজন ১০৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলু ইসলাম গরুরগাড়ি প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে মোঃ ইসমাইল হোসেন ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিবুল ইসলাম সজল ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট।
অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে মহিদুল ইসলাম (চেয়ার), সহ-সম্পাদক পদে সেন্টু (বই), সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী (সাইকেল), কোষাধ্যক্ষ জাকারিয়া জামু (মই), প্রচার সম্পাদক আলমগীর হোসেন (মোরগ), নির্বাহী সদস্য পদে শিমুল (টিউবওয়েল) ও রবিউল ইসলাম জাম্বু (কবুতর)।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুতুব উদ্দিন বাবু, নাসিম খান ও সাখাওয়াত হোসেন সবুজ। এছাড়াও নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করেন আহ্বায়ক খোরশেদ আলম লাভলু, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য ইসমাইল হোসেন, সাফায়েত হোসেন এবং মোজাফফর হোসেন।
নির্বাচনের ফলাফলের পর বিজয়ী প্রার্থীরা জানান, তারা সমিতির সদস্যদের স্বার্থরক্ষা এবং উন্নয়নে কাজ করে যাবেন। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা হবে বলেও তারা জানান।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস