মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের অভিযানে কৃত্রিম সংকট সৃষ্টি করে সিগারেটের অতিরিক্ত মূল্য নেওয়ায় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুর ১টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার কেশবমোড় ও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিগারেট, ফার্মেসি, মিষ্টান্ন ভাণ্ডার ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়।
অভিযোগের ভিত্তিতে কেশবমোড় এলাকার মেসার্স লক্ষ্মণ স্টোরে অভিযান চালানো হয়। সেখানে ৩৭০ টাকার প্যাকেট বেনসন সিগারেট ৪০০ টাকায় পাইকারি বিক্রির প্রমাণ পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক লক্ষ্মণ কুমার শিকদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে অন্যান্য প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চলাকালে বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়াতে সবাইকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ