মধুখালীতে মারধরের ঘটনায় মামলা, এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
ফরিদপুরের মধুখালীতে পূর্ব শত্রুতার জেরে একজন যুবককে অপহরণ করে মারধরের অভিযোগে মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (২২ জুন) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১২ জুন (বুধবার) রাতে মধুখালী পৌরসভার পূর্বগাড়া খোলার একটি ভাড়া বাসার সামনে থেকে আরাফাত ইমতিয়াজ (অথি) নামে ২২ বছর বয়সী এক যুবককে তুলে নিয়ে উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলে মধুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ নম্বর ও ২ নম্বর এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “মারামারি সংক্রান্ত ঘটনায় সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫