ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মেহেরপুরে ০৩ দিন ব্যাপী আম মেলার উদ্বোধন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২২-৬-২০২৫ বিকাল ৬:১২

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ০৩ দিনব্যাপী আম মেলার উদ্বোধন করেন সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর।

আজ (২২) জুন রবিবার সকালে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িতে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বিভিন্ন স্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন জাতের আমের গুনাগুন সম্পর্কে অবহিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ সামছুল আলম, উপ-পরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর।

অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন যে, সারা দেশের মধ্যে মেহেরপুরের আমের সুনাম রয়েছে অত্যন্ত মিষ্টি ও সুমিষ্ট এই মেহেরপুর জেলার আম। মেহেরপুর জেলার আম এখন বাংলাদেশের বিভিন্ন জেলা সহ বিশ্বের অনেক দেশের রপ্তানি হচ্ছে। তিনি আম চাষিদের উদ্দেশ্য করে বলেন যে, আপনারা সরকারের নির্ধারিত সময়ে আমগুলো ভাঙবেন এবং বাজারজাত করবেন।

মেলায় মোট ৬টি স্টলে বিভিন্ন জাতের আম প্রদর্শন করা হয়েছে। মেহেরপুর জেলার বিখ্যাত আমগুলো জাতের মধ্যে রয়েছে- হিমসাগর, ল্যাংড়া,গোপালভোগ, মাদারফজলি, চোষা, কালোপাহাড়,আম্রপালি, হাড়িভাঙা, মিয়াজাকি, বারি আম-৪, আশ্বিনা, ব্যানানা ম্যাংগো, ফজলি, , থোকা ফজলি, তোতাপুরি, খিরসাওয়াত, মল্লিকা, কাটিমন, বিশ্বনাথ, কালোপাহাড় সহ আরো অনেক প্রজাতির আম রয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হযরত আলী, জেলা শিক্ষা অফিসার, মেহেরপুর, হাফিজুল ইসলাম, উপ-পরিচালক, বিএডিসির, মেহেরপুর। আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার, মেহেরপুর, তরিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা, মেহেরপুর।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন- মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন - আবদুল মোমিন, কৃষি অফিসার, মুজিবনগর উপজেলা, জাকারিয়া পারভেজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মেহেরপুর জেলার বিখ্যাত আমচাষী সাইদুর রহমান শাহীন সহ জেলার বিভিন্ন আমচাষী এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন যে, মেহেরপুর জেলার আম সারা বাংলাদেশের মধ্যে একটি সুনাম রয়েছে। আজকের এই মেলার মাধ্যমে উৎপাদিত আম প্রদর্শনের এবং জেলার রফতানিযোগ্য আম চাষে উৎসাহ জোগানো এবং বাজার সম্প্রসারণই এই মেলার মূল উদ্দেশ্য এবং মেহেরপুর জেলার আম বাংলাদেশের বিভিন্ন জেলা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে যা মেহেরপুর জেলাকে অর্থাৎ বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তুলেছে। ভবিষ্যতেও এই আম চাষিদের মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা