চিতলমারীতে কালভার্টের দু'পাশে গর্ত, ঘটছে দুর্ঘটনা
বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি ব্যস্ততম কালভার্টের দু'পাশে গর্ত থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উপজেলা সদর ও চরবানিয়ারী ইউনিয়ন সীমান্তবর্তী সুরশাইল ও দুর্গাপুর গ্রামের (মঠ সংলগ্ন) মরা চিত্রা খালের উপর এই কালভার্টটি নির্মিত।
রবিবার (২২জুন) সকাল ১১টায় পানি বহনকারী একটি নসিমন গাড়ি কালভার্টের উপর ওঠার সময় নসিমনটি উল্টে পড়ে। এতে নসিমনে ড্রাইভার মারাত্মক ভাবে আহত হন। নসিমন গাড়ির মালিক শাহীন শেখ বলেন,প্রতিদিন এই কালভার্ট পারাপারের সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
ভুক্তভোগী এলাকাবাসী ও সরেজমিনে জানা যায় , দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে গোপালগঞ্জ ঠিকাদার প্রতিষ্ঠান মোঃ জিয়াউল হক এই কালভার্টটি নির্মাণ করেন। দু'পাশে মাটি দিয়ে ভরাট করার কারণে, মাটিতে গর্ত সৃষ্টি হয়েছে।তাতে দুর্ঘটনা ঘটে চলেছে।
স্থানীয় ভ্যানচালক আজিম শেখ বলেন, নিজেদের প্রচেষ্টা কিছু বালি দিয়েছি।
উপজেলা এলজিইডি অফিসে ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন বলেন, এটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কাজ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা মুঠোফোন জানান, বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ