টানা দ্বিতীয়বার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি হাছান আকবরী, সদস্য সচিব ছোবাহান
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চৌধুরী হাছান মাহমুদ আকবরী এবং সদস্যসচিব হয়েছেন আবদুচ ছোবাহান।
রোববার (২২ জুন) সকালে সমিতির বিশেষ বোর্ড সভায় আট উপজেলার ১১ পরিচালক গোপন ব্যালটের মাধ্যমে কমিটির নেতৃত্ব নির্বাচন করেন। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কোষাধ্যক্ষ হয়েছেন বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন।
কমিটি গঠনের আগে প্রথম পর্বে নতুন ও পুরাতন পরিচালকদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মনোনয়ন ও ভোটগ্রহণের মধ্য দিয়ে গঠিত হয় কার্যনির্বাহী কমিটি।
চৌধুরী হাছান মাহমুদ আকবরী দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (দক্ষিণ অঞ্চল) পরিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) সাকিলা খন্দকার, সহকারী পরিচালক (প্রশাসন) মো. জাহিদ-উল-আলম এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এমএস) মুমিনুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত