বাকেরগঞ্জের কলসকাঠিতে গৃহবধূকে গলাকেটে হত্যা বাবা ছেলে গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জে জমা জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ঘরে ঢুকে গৃহবধূ আসমা বেগমকে (৫৫) গলা কেটে হত্যা মামলার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । রবিবার (২২জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই)রফিকুল ইসলাম ।
নিহত গৃহবধূ আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী। আর গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রাম কলসকাঠীর জালাল হাওলাদারে ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে শফিকুল ইসলাম (১৫)।
পুলিশ সূত্রে জানা যায় জমা জমিকে কেন্দ্র করে নিহত আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামি মোস্তফা হাওলাদার গং দের ঝগড়া হয়।এর জের ধরে গত মঙ্গলবার (১৭ জুন) মাগরিবের নামাজের দিকে আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় আসামিরা। ওই সময় আসমা বেগমের পরিবারের সদস্যরা বাহিরে ছিলেন ।
নিহতর স্বজনদের কাছ থেকে জানা যায় স্বামী আবুল হোসেনকে মোবাইল ফোনে তার স্ত্রী আসমা বেগম শেষবারের মতো দেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান ।পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার (১৮ জুন) নিহত আসমা বেগমের ছেলে আছিম বিল্লা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৯
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন, মামলার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার পাঁচ দিনের মাথায় মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান