মেহেরপুরে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জেলা কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (২২ জুন) ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “ডেঙ্গু ও করোনা—উভয় রোগই জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এসব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়। এজন্য দরকার ব্যাপক জনসচেতনতা, পরিচ্ছন্নতা ও পারস্পরিক সমন্বয়।” তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া প্রতিরোধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। তাই সকলকে একযোগে কাজ করতে হবে।”
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। একই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান ও চিকিৎসা ব্যবস্থাপনার প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন—সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. শাহারিয়ার শাইলা জামান (২৫০ শয্যা জেনারেল হাসপাতাল), মেডিকেল অফিসার ডা. মো. ইনজামামুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন এবং জেলা জুড়ে সমন্বিত উদ্যোগে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস