মুরাদনগরে কৃষি বিষয়ক প্রোগ্রাম পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মুরাদনগরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সমেশন ফর এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেইরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রামটি উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।
দিনব্যাপী এই কর্মসূচিতে আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন ও বিভিন্ন অঞ্চলে যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।
এছাড়াও কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করে দেশের বাহিরে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সারোয়ার জামান।
কৃষিবিদ সারোয়ার জামান বলেন, ‘পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষিকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য`।
মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পুর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মনিটরিং অফিসার, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ শেখ আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাগন, , বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ