ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে আমন বীজ ও ফলের চারা বিতরণ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৪:৩

টুঙ্গিপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নত জাতের আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও ফারজানা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, মৎস্য কর্মকর্তা দিবাশীষ বাছাড়সহ অন্যান্য কর্মকর্তা।

এছাড়াও ফল ও বনজ গাছের চারা বিতরণের অংশ হিসেবে পর্যায়ক্রমে নারকেল, লেবু, আম, তাল, নিম, জাম, কাঁঠাল চারা এবং সবজির বীজ ১,০০০ কৃষি পরিবারের মাঝে বিতরণ করা হবে।

ইউএনও বলেন, “সরকারের কৃষিবান্ধব নীতির আওতায় এই সহায়তা প্রদান করা হয়েছে, যা উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

কৃষকরা এই সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত