ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় নয়ন তারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৪:৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারৈকোড়া নয়ন তারা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকালে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব দীপক কুমার নন্দী।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভিপি মোজাম্মেল হক, শিক্ষক প্রতিনিধি আব্দুর রহিম, অভিভাবক প্রতিনিধি মুদিজ উদ্দীন রানা এবং সাবেক সদস্য ডিলার মোহাম্মদ আলী। এ ছাড়া বিএনপি নেতা আনোয়ার ডিলার, ৯নং পারৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম ভুলু, ডিলার আব্দুল মোতালেব, যুবদল নেতা মোহাম্মদ ফারুক, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুর মোহাম্মদ ও মো. জয়নাব আলী সভায় অংশ নেন।

সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—বিদ্যালয়ের ভবন সংস্কার, আধুনিক পাঠদান পদ্ধতির প্রবর্তন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারকরণ, ক্রীড়া সামগ্রী সংগ্রহ, এবং পাঠাগার আধুনিকীকরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড।

বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভা শেষে এক বছরের জন্য একটি বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের সভা বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান