রাঙ্গামাটিতে চ্যানেল আই, প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
রাঙ্গামাটিতে চ্যানেল আই, প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটির রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয় হলরুমে চ্যানেল আই, প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙ্গামাটি জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই বৃক্ষ মানুষের পরম বন্ধু, তাই সকলকে পরিবেশ সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।
চ্যানেল আই, রাঙ্গামাটি প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি চ্যানেল আই জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, জেলা পরিষদ সদস্য মো; হাবিব আজম।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আরো বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রতি বছর প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচী প্রশংসার দাবি রাখে। সমাজে যার যার অবস্থানে থেকে পরিবেশ সুরক্ষায় ভুমিকা রাখতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক।
আলোচনা সভার আগে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
জুন থেকে আগস্ট মাস পর্যন্ত জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন