আড়ানী পৌরভার মেয়র মুক্তারের ছেলে রাজু গ্রেফতার
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর ছেলে রাজু আহম্মেদকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৬ জুলাই আড়ানী পৌর বাজারে মনোয়ার হোসেন মঞ্জু নামে এক কলেজ শিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার। এ নিয়ে ওই দিন রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন। পরে রাত ৩টার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে। আটক করা হয় তার স্ত্রী এবং দুই ভাতিজাকে। ৯ জুলাই ভোরে পাবনার পাকশি এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালক রজন আলীকে গ্রেফতার করা হয়। এরপর মেয়রের বাড়িতে অভিযান চালানো হলে আবারো ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যকে ১২ জুলাই মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। মুক্তার বর্তমানে কারাগারে রয়েছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়ে বলেন, মাদক মামলায় রাজশাহীর ডিবি আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর ছেলে রাজু আহাম্মেদকে গ্রেফতার করে নিয়ে গেছে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মাদক মামলার পলাতক আসামি রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.