ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় কেরুজ পুকুরে বিদ্যুতায়িত জিআই তারে কৃষকের মৃত্যু


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি photo দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৫:৫২

চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঝরি গ্রামে কেরুজ চিনিকলের লিজ নেওয়া একটি পুকুরে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় চাঁন মিয়া (২৫) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। পরে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তদের দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

নিহত চাঁন মিয়া সাহেব আলীর ছেলে এবং এক সন্তানের জনক। তিনি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে পানি পান করতে গেলে বিদ্যুতায়িত তারে হাত দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুকুরটি কোটালী গ্রামের মৃত হারুন মেম্বারের ছেলে ঠিকাদার আব্দুল জলিল ও ঝাঝরি গ্রামের রজব আলীর ছেলে চিহ্নিত মাদক কারবারি আব্বাস উদ্দিন ৯ লাখ টাকায় লিজ নিয়েছেন। তারা মাছ চুরি ঠেকাতে পুকুরপাড় ঘিরে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন, যা ছিল এলাকার অনেকেরই অজানা।

চাঁন মিয়ার মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসী আব্বাস উদ্দিনের দোকানে ভাঙচুর চালায় এবং মোটরসাইকেলে আগুন দেয়। অভিযুক্ত দুইজনই পলাতক রয়েছেন।

বেগমপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় চাঁন মিয়াকে।

চাঁন মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ২০২১ সালেও আব্বাস উদ্দিন একইভাবে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ১০টি শেয়াল মেরে ফেলে। তখন ভ্রাম্যমাণ আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।

এ ঘটনায় মানবতার জন্য সংগঠনের সভাপতি ও প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের মৃত্যু ফাঁদ তৈরি করাই গুরুতর অপরাধ। এবার তা মানুষের প্রাণও কেড়ে নিল।”

এদিকে, স্থানীয়দের অভিযোগ—আব্বাস দীর্ঘদিন ধরেই ওই পুকুরপাড়ে মাদকের আস্তানা গড়ে তুলেছেন এবং টাকার প্রভাবে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এমনকি পুলিশও চোখ বন্ধ করে রেখেছে বলেও অভিযোগ উঠেছে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানিয়েছেন, মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন