সিংগাইরে শ্রেষ্ঠ ওসি তৌফিক আজম, ওয়ারেন্ট তামিলে এএসআই জলিল পুরস্কৃত
মানিকগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) এজেওএম তৌফিক আজম ‘জেলার শ্রেষ্ঠ অফিসার’ নির্বাচিত হয়েছেন। একই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল জলিল ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
সোমবার (২৩ জুন) দুপুর ২টায় মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন নিজ হাতে তাঁদের পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি সিংগাইরে সংঘটিত বেশ কয়েকটি আলোচিত মামলার দ্রুত ও পেশাদার তদন্ত ও অভিযানে এই স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের কিশোর রাহুল হত্যা মামলা। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত রাহুল হত্যাকাণ্ডের মূল আসামি রাজীব ওরফে রাজুকে প্রযুক্তির সহায়তায় বরিশালের পটুয়াখালী থেকে গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ।
অন্যদিকে, জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ পূর্ব পাড়ায় নাতনিকে উত্যক্তের প্রতিবাদে নানা আজগর আলী হত্যাকাণ্ডের মূল আসামি আল আমিনকেও গ্রেফতার করে থানা পুলিশ।
এছাড়াও, চুরি, ডাকাতি, মাদকসহ নানা অপরাধ দমনে সিংগাইর থানা পুলিশের কার্যকর ভূমিকার প্রশংসা করেন কর্মকর্তারা। বিশেষ করে ওসি তৌফিক আজমের নেতৃত্বে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অব্যাহতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ওসি তৌফিক আজম বলেন, "সরকারি দায়িত্ব পালনে কোনো বাধার কাছে মাথা নত করবো না। সিংগাইরকে অপরাধমুক্ত রাখতে সব ধরনের অপরাধ দমনে পুলিশ সদা প্রস্তুত আছে।"
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত