ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে কাব কার্নিভাল ২০২৫ এর উদ্বোধন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৬:০

মেহেরপুরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ও প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী “কাব কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) মেহেরপুর জেলা স্কাউট ভবনের কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

জাতীয় ও কাব পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, “শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং অপরিহার্য। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার শিক্ষা দিতে কাব স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম ও উপজেলা স্কাউটস সম্পাদক আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা কমিশনার শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিট লিডাররা।

দিনব্যাপী কাব কার্নিভালের বিভিন্ন কার্যক্রমে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কাব সদস্যরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন