মাগুরা মহম্মদপুর যুবককে ‘জ্যান্ত কবর’ দেওয়ার চেষ্টা: থানায় মামলা, আসামিরা পলাতক
মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ভয়াবহ এই ঘটনার শিকার মো. কমিরুল মোল্যা (৩০) বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ২২ জুন (শনিবার) সন্ধ্যায় কমিরুলের বড় ভাই মো. জমিরুল মোল্যা বাদী হয়ে আব্দুল্লাহকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মামলা (নং-২০) দায়ের করেন।ঘটনাটি ঘটে ১৯ জুন, বৃহস্পতিবার দুপুরে, মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়ীখালী উত্তর পাড়ায়।
হাসপাতালের শয্যায় থাকা অবস্থায় কমিরুল জানান, ঘটনার দিন দুপুরে তিনি রাড়ীখালী বাজার থেকে চা খেয়ে ফেরার সময় আব্দুল্লাহ তাকে বাঁশঝাড়ে একটি কাটা বাঁশ বের করে দিতে অনুরোধ করে। তিনি সেখানে গেলে, আব্দুল্লাহ হঠাৎ পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে আসার পর নিজেকে হাসপাতালে শুয়ে থাকতে দেখেন। তিনি আরও জানান, তার চোখ ঠিকমতো দেখছে না এবং দুই চোখ আগুনের মতো লাল হয়ে গেছে।
কমিরুলের বড় ভাই জমিরুল মোল্যা অভিযোগ করে বলেন, তার ভাইকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং পরে গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়। এক শিশুশ্রমিক ইব্রাহিম ঘাস কাটতে গিয়ে শব্দ শুনে স্থানীয়দের খবর দিলে, তারা গিয়ে গর্ত খুঁড়ে মুমূর্ষু অবস্থায় কমিরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, আসামিরা তার ভাইকে জীবন্ত মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ