ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে স্বামী হত্যার বিচার না পেয়ে আতঙ্কে স্ত্রী ও মেয়েরা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ১:১৬

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের খিলা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেন হত্যার পাঁচ বছর পার হলেও বিচার না পাওয়ায় ৪ সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তার স্ত্রী কোহিনুর বেগম। মঙ্গলবার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি ও তার তিন মেয়ে।

সংবাদ সম্মেলনে কোহিনুর বেগম অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২ এপ্রিল প্রতিবেশী মাহবুব আলম ও তার লোকজন তার স্বামী মোজাম্মেল হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভয়ভীতির মুখে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং অবশেষে তিনি ২০২০ সালে মারা যান।

কোহিনুর বলেন, “আমার স্বামীকে হত্যার বিচার এখনও পাইনি, বরং মাহবুব আলমের হুমকি আর নির্যাতনে সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। মেয়েগুলো বিয়ের উপযুক্ত হলেও সম্পত্তিতে একটি ঘরও করতে পারিনি।”

নিহতের বড় মেয়ে শারমিন আক্তার বলেন, “বাবার মৃত্যুর পর থানায় যেতে দেওয়া হয়নি, আদালতেও ঘুরেছি। অবশেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মা বাদী হয়ে মাহবুবকে প্রধান আসামি করে মামলা করেন। আদালত মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়। মামলা হওয়ার পর থেকে আবারও হুমকি দিতে শুরু করেছে মাহবুব ও তার লোকজন।”

তিনি বলেন, “বাবার হত্যার পর এখন কোনো পুরুষ অভিভাবক নেই। আমরা সবসময় আতঙ্কে থাকি। যেকোনো সময় হামলা হতে পারে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত মোজাম্মেলের স্ত্রী কোহিনুর বেগম, মেজো মেয়ে শিমু আক্তার ও ছোট মেয়ে সেতু আক্তার।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। যেহেতু এটি আদালতে বিচারাধীন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত মাহবুব আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ