ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় খাল সংস্কারের নামে দুর্নীতির অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৩:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল সালুকা মৌজায় খাল সংস্কারের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রায় ১.৫০ কিলোমিটার দীর্ঘ মান্দার খাল খননের কাজ শুরু হলেও এলাকাবাসীর দাবি, প্রকৃতপক্ষে কোনো খনন না করে কেবল লোক দেখানো কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষার এই সময়ে খালে ৮-১০ হাত পানি থাকার পরও সেখানে বেকু (এক্সকাভেটর) নামিয়ে কচুরিপানা খালের দু’পাশের কৃষিজমিতে ফেলা হচ্ছে। এতে জমির ফসল নষ্ট হচ্ছে, অথচ খালের কোনো মাটি তোলা হচ্ছে না। তারা অভিযোগ করেন, খাল খননের নামে দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে।একজন ক্ষুব্ধ কৃষক বলেন, “এভাবে লোক দেখানো কাজ করলে আমাদের ফসলের ক্ষতি হবে, আর জনগণের টাকা যাবে কিছু দুর্নীতিবাজের পকেটে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসডিও জানান, প্রকল্প অনুযায়ী যতটুকু কাজ হবে, ততটুকুই বিল প্রদান করা হবে এবং পর্যবেক্ষণ থাকবে। তবে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তাইজুল ইসলাম বলেন, “আপনারা রিপোর্ট করতে চাইলে করুন, পরে কি হবে আমরা দেখবো।” এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্যরাও সাংবাদিকদের জানান, সাংবাদিকরা রিপোর্ট করলে পরে বোর্ডকে তারা বিষয়টি বুঝিয়ে নেবেন।পাউবো টুঙ্গিপাড়ার এসও শাহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি, এমনকি অফিসেও অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা আরও অভিযোগ করেন, টুঙ্গিপাড়ার একাধিক খালে পূর্বেও এ ধরনের নামে মাত্র খনন করা হয়েছে, যা বাস্তব উন্নয়ন নয়, বরং দুর্নীতির উদাহরণ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত