চিতলমারীতে গর্ভধারিনী মাকে হত্যাকারী সন্তান গ্রেপ্তার
বাগেরহাটের চিতলমারীতে গত ৩১ মে ২০২৫ খাল থেকে লাভলী বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার নালুয়া-চরচিংগড়ী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিলো। গতকাল সন্ধ্যায় চিতলমারী পুলিশের একটা চৌকশ টিম হত্যাকারী সন্তান মাদকাসক্ত রাব্বি খাকী (২৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাব্বি এতদিন পুলিশের চোক ফাকি দিয়ে ঢাকায় কোন এক নিকট আত্মিয়ের বাসায় লুকিয়ে ছিল, তাকে বিভিন্ন প্রলোভনের ফাদে ফেলে এলাকায় নিয়ে আসতে সক্ষম হয় চিতলমারী থানা পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ, লাভলী বেগমের মাদকাসক্ত ছেলে রাব্বি খাকী (২৫) তার মাকে হত্যা করে খালের কচুরিপনার মধ্যে লুকিয়ে রাখে। নিহত লাভলী বেগম চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে। নিহতের বড় ভাই মো. আফজাল শেখ জানান, লাভলী উপজেলার শান্তিখালী গ্রামের আনোয়ার খাকীর সঙ্গে প্রথম বিয়ে হয়। এই ঘরে রাব্বির জন্ম হয়। এরপর লাভলী বেগমের বাগেরহাটের মনিরুজ্জামানের সঙ্গে বিয়ে হয়। এ ঘরে লাভলীর সেরা (১০) ও লাবনী (৭) নামের দুটি মেয়ে রয়েছে। স্বামী মনিরুজ্জামান মারা গেলে লাভলী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পরানপুর গ্রামে বসবাস শুরু করেন। ছেলে রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করতো।
গত ২০ মে রাত ৮টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাভলী বেগমের সঙ্গে ছেলে রাব্বির ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে লাভলীর মরদেহ দেখতে পায়।
স্বামী মনিরুজ্জামান মারা গেলে লাভলী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পরানপুর গ্রামে বসবাস শুরু করেন। ছেলে রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করতো।
গত ২০ মে রাত ৮টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাভলী বেগমের সঙ্গে ছেলে রাব্বির ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে লাভলীর মরদেহ দেখতে পায়।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা, একে একে সবাইকেই আমরা আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। তিনি আর ও বলেন এই হত্যাকান্ডের বিষয়ে চিতলমারী থানায় একটা নিয়মিত হত্যামামলা দায়ের হয়েছে, যার নং- ১২, তারিখ- ৩১-৫-২০২৫।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত